প্রবন্ধ বিষয়ক পোর্টাল

ভূমি বিষয়ক সকল প্রবন্ধ।

মুসলিম উত্তরাধিকার আইন

কোন মুসলিম ব্যক্তির মৃত্যুর পর যদি তার সম্পত্তি থেকে থাকে, অর্থাৎ যদি তিনি কোন সম্পত্তি রেখে মারা যান, তবে ঐ সম্পত্তি তার উত্তরাধিকারদের মধ্যে মুসলিম উত্তরাধিকার আইন বা ফারায়েজ অনুসারে বণ্টন করা হয়ে থাকে।

মৃত ব্যক্তির সম্পত্তি কিভাবে ভাগ করতে হয়

কোন ব্যক্তির মৃত্যুর পর হয়তো অনেককেই রেখে যান কিন্তু এর মধ্যে সব উত্তরাধিকারী আসলে সমান অধিকার লাভ করে না, স্বাভাবিক ভাবেই কাছের উত্তরাধিকার এবং বংশের মানুষ যেমন বেচে থাকলেও একটু বেশী কাছে থাকেন এবং সব সময় সাহায্য সহযোগিতা করেন তেমনি মৃত্যুর পরও তারা বিশেষ মর্যাদা পান। তাই  ফারায়েজ আইন অনুসারে সম্পত্তিকে দুই ভাগে ভাগ করা হয়।

সেই ভাগটা কিভাবে করবো তা আমরা নিচে দেখবো। তবে ফরায়েজের আগে অন্য কোন দায়-দাবী বা আদেশ-নির্দেশ থাকলে তা পালন করতে হবে।

বণ্টনের আগে যেসব বিষয় দেখতে হবে

উত্তরাধিকারদের মধ্যে মুসলিম ফরায়েজ ও দেশের আইন মতে সম্পত্তি বণ্টনের আগে দেখতে হবে যে মৃত ব্যক্তির সম্পত্তি নিয়ে কোন দায়-দাবী বা আদেশ-নির্দেশ আছে কিনা। যদি থকে সেগুলো আগে পরিশোধ করে দায় মুক্ত হতে হবে। যেমন:

  • সৎকারের খরচ: মৃত ব্যক্তির সৎকারে যেই খরচ হয় তা পরবর্তীতে মৃত ব্যক্তি সম্পত্তি থেকে প্রদান করতে হবে।
  • কোন পাওনা: মৃত ব্যক্তি কারো কাছ থেকে ধার করলে বা আইন অনুসারে বা আদালতের অর্ডারের মাধ্যমে কেউ তার কাছে কোন টাকা পেলে তা প্রদান করতে হবে।
  • দেনমোহর: স্ত্রীর দেনমোহর বাকি থাকলে তা পরিশোধ করতে হবে।
  • দান / হেবা: মৃত ব্যক্তি জীবদ্দশায় কোন দান করে থাকলে তা প্রাপককে বুঝিয়ে দিতে হবে।
  • ওসিয়ত (উইল): মৃত ব্যক্তি যদি কোন ওসিয়ত বা উইল করে থাকেন তবে তার ইচ্ছা অনুযায়ী সেই ওসিয়তের সম্পাদন করতে হবে, তবে এই উইল (সব দায় দেনা পরিশোধের পর) এক-তৃতীয়াংশের বেশী হতে পারবে না।

উপরোক্ত সকল বিষয় সমাধান করার পর যে সম্পত্তিটি থাকে তা তার উত্তরাধিকারদের মধ্যে আইন অনুসারে বণ্টন হবে।

প্রধান দুটি ভাগ (উত্তরাধিকারী)

১. প্রথমত শেয়ারারদের মধ্যে এবং পরবর্তীতে সম্পত্তি অবশিষ্ট থাকলে তা –

২. রেসিডুয়ারী বা আসাবার প্রার্থীদের মধ্যে বণ্টন করা হবে।

 

বাকি অংশ পরবর্তী পোস্ট এ পাবেন।

মুসলিম উত্তরাধিকার আইন | DWJalil.com

MA Jalil

জমি-জমা সংক্রান্ত যেকোনো দলিল তৈরির ক্ষেত্রে সামান্য একটি ভুলও ভবিষ্যতে বড় আইনি জটিলতা তৈরি করতে পারে। তাই প্রতিটি ধাপেই আমি সর্বোচ্চ সতর্কতা, স্বচ্ছতা এবং পেশাদারিত্ব বজায় রেখে কাজ করি।